1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে রাস্তায় দেয়ালকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বাড়ির রাস্তায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি শেখ হাফেজ কবির আহমেদ খছরু (৭০)। তিনি সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সৈয়দপুর গ্রামের দক্ষিণ আগুনকোনা নামক স্থানে ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ শেখ কবির আহমেদ খছরু মিয়ার বাড়িতে এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে  সড়কে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বুধবার সকাল বেলায় প্রতিবেশী  মনোয়ার আলীর সাথে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ খছরু  গুরুতর আহত হন । দ্রুত তাকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট