1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসীরা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের উপরে তার নিজ গ্রামে  রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করায়  তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অন্যতায় আগামী ২৩ আগস্ট ২৫ইং শনিবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরের সর্বস্থরের শান্তিপ্রিয় ছাত্র জনগণকে নিয়ে এক মানব বন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতে পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতে এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমেদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ নেতৃবৃন্দ৷

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৩ টায় রোগী দেখে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারের নিকটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ( ৩০)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট