1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি”- প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী পরবর্তী স্থানীয় পুকুরে বিভিন্ন প্রজাতির ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ’র পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক আমিনুল হক সিপন, হিফজুর তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, সামাজিক সংগঠক মোঃ আলী আকবর। এছাড়া উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- মৎস্য উদ্যোক্তা  আলী আহমেদ, হাসন আলী, মোঃ শাহ আলম,  সুটকি উদ্যোক্তা সুমা আক্তার।  শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট