1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

“নারীদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে”- কয়ছর এম আহমেদ

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে  ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর সরকার গঠন করলে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে।

প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।

রোববার (২৪ আগষ্ট ) দুপুরে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ  আলী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে ও মৌসুমী খানম রুমির সঞ্চালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ।

শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট