1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া খাসিলা গ্রাম নিবাসী মোঃ আবু সাঈদ বিডিআর এর পুত্র।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,  মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া  জগন্নাথপুর থানায় ছাত্রলীগের সক্রিয় সদস্য।  ছাত্রলীগের সন্ত্রাসমূলক কর্মকান্ডের  জগন্নাথপুর থানায় অন্যতম এজাহারভূক্ত আসামী। চলতি বছরের গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট