1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

সংসদ কমিটির সদস্য হলেন মোহাম্মদ কয়ছর আহমেদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার (১২ মার্চ) গঠিত ১১ সদস্যের সংসদ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে নূরুল ইসলাম মনিকে সভাপতি করে এই কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

কমিটির  সদস্যরা হলেন—রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ২০২৬ সালের তথা ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। গণঅভ্যুত্থান পরবর্তী এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে প্রবেশ করলে সদস্যবৃন্দ তাকে টেবিল চাপড়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করার পর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট