1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মাসুক মিয়ার  সন্তান আমির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ  মঙ্গলবার  বিকেলে জগন্নাথপুর উত্তর বাজারস্থ তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০ জন নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের উপহার হিসেবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।

সামগ্রী বিতরণকালে আমির হোসেন বলেন, “পবিত্র ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমার প্রয়াত পিতা মাসুক মিয়া সবসময় মানুষের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সামর্থ্য অনুযায়ী আমি সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র চেষ্টা করেছি।”

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমির হোসেনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়ার মৃত্যুর পর থেকে তাঁর পরিবার নিয়মিতভাবে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট