
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৮নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর সহমর্মিতা। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।”

জগন্নাথপুরের পরিচিত মুখ সাফরোজ ইসলাম মুন্না আরও বলেন, “পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।”
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঈদের এই খুশিতে আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে আনন্দের ভাগাভাগি করি এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই।”
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।- বিজ্ঞপ্তি