1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১২টার দিকে গ্রামের সোহেল আহমদ তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে খড় ও মোরগের ঘর পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ সোহেল আহমদ তালুকদারের খড়ের ঘর ও মোরগের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। তারা পুকুর থেকে সেচের মেশিন ও পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত সোহেল আহমদ তালুকদার দাবি করেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। তিনি জানান, ঘরের বিভিন্ন স্থানে পেট্রোলের তীব্র গন্ধ পাওয়া গেছে এবং বিচ্ছিন্নভাবে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় তার প্রায় ২০-২৫টি মোরগ পুড়ে মারা গেছে এবং সব মিলিয়ে ২ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমিন মিয়া তালুকদার, ফয়সল মিয়া, আনাছ আলী, ধন মিয়া, সুলতান মিয়া, কেবলাল মিয়া ও লেবু মিয়া জানান,  আগুনের লেলিহান শিখা দেখে আমরা আগুন নেভাতে ছুটে আসি। এসময় ঘরের  বিভিন্ন স্থানে পেট্টোলের গন্ধ পাই। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ মুর্শেদুল আলম জানান, ফায়ার সার্ভিস ঘটনার পর খবর পেলেও তার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট