1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু, ঘাতক বাস ও চালক আটক

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধা সিঁন্দুর মালা (৭০) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের মজিদপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের মৃত ইসমত আলীর স্ত্রী।

জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী সাকিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১২-৫৭৮৫) মজিদপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দেয়। ওই সময় সিএনজি থেকে নামার সময় বাসের সরাসরি আঘাতে গুরুতর আহত হন সিঁন্দুর মালা। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই বিন আমিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ বাসটিকে জিম্মায় নিয়ে থানায় নিয়ে যান।

এই বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট