1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মা ও শিশুর সামাজিক সুরক্ষা জোরদারে জগন্নাথপুরে কর্মশালা অনুষ্ঠিত ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আদালতে আত্মসমর্পণের পর জগন্নাথপুরের ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর ৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার (৮ জুন) সুনামগঞ্জ জেলা আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাল হোসেন রানা, সাইদ আল ফয়সল, সাহেল আহমেদ, জামিল আহমেদ এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়।

ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলাল হোসেন রানার নেতৃত্বে তার পাড়ারগাঁওস্থ বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়, ফয়সাল আহমদ, জাফর ইকবাল, কমিল উদ্দীন, সাহেল আহমদ, অন্তর চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে পরবর্তীতে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলার প্রেক্ষিতেই আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের এই আদেশের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, একটি শান্তিপূর্ণ ও ঘরোয়া সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তারা অনতিবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং একই সাথে পুরো বিষয়টির একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট