1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে দেশের বর্তমান প্রেক্ষাপট ও জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুরসালিন অনিক, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই আন্দোলনের সুবাদেই আমরা আজ একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা আমাদের সামনের দিনগুলোর বড় অনুপ্রেরণা। একপর্যায়ে এই বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র গণ আন্দোলনে রুপ নেয় এবং দেশের কর্তৃত্ববাদী রাজত্বের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, জুলাই আন্দোলনের যে মানবিকসম্পন্ন রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল এবং এর পেছনে যে চেতনা কাজ করেছে, তা যেন কোনোভাবেই ম্লান না হয়ে যায়।

সভার শেষ পর্যায়ে দেশের শান্তি ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

অনুষ্ঠান জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট