1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার চেইনেজে নির্মিত আকর্ষণীয় আর্চ সেতুর ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সংসদ সদস্য পায়ে হেঁটে  আর্চ সেতু পার হন।

আর্চ সেতু উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। একই সঙ্গে তিনি বিদ্যালয়টির নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে তিনি  ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকেলে কয়ছর  আহমেদ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনকালীন এসব অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জামাল উদ্দিন আহমেদ, আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির, সালাহ উদ্দিন মিঠু, এম এ মতিত, আছকির আলী, হাবিল মিয়া, আবুল হোসেন ডালিম, জুবেদ আলী লখন, নুরুল আমিন, শামিম আহমেদ, বিলাল আহমেদসহ  প্রশাসনিক কর্মকর্তা, দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট