1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গ্যাসের বোতলে পানি : জগন্নাথপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বোতলজাত গ্যাসে পানি মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মঙ্গলবার  বিকেলে  উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযানকালে মেসার্স মাহাদি ট্রেডার্স ও কলি ষ্টোরে অভিযান চালিয়ে  সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স মাহাদি ট্রেডার্সে থাকা বিভিন্ন এলপিজি গ্যাসের বোতল পরীক্ষা-নিরীক্ষা করে বোতলের ভেতরে গ্যাসের সাথে পানির উপস্থিতি প্রমাণ পান তারা। ওজনে কারচুপি ও গ্যাসে পানি মিশিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে মেসার্স মাহাদি ট্রেডার্সের মালিক জাহানুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়া  পণ্যে সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  সুনামগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট