1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট  ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং জগন্নাথপুর পৌর  যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

জগন্নাথপুর পৌরসভাধীন বলবল গ্রামের কৃতিসন্তান; জননী ক্রিকেটে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  শামীম আহমেদকে এই ক্রীড়া পর্ষদে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় ক্রীড়ামোদী মহলে ইতিবাচক সাড়া দেখা গেছে।

নবগঠিত এই অ্যাডহক কমিটিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে সভাপতি এবং চিলাউড়া (পন্ডিতা) গ্রামের মামুনুর রশিদ মামুনকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। প্রজ্ঞাপনটির অনুলিপি ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট