1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কার্যালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের চিতলীর হাওর, সরাইল বিল ও কাটাগাং ডরে এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মৎস্য শিকারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অবৈধ ৪০টি চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

রাত সাড়ে ১০টার দিকে জাল ধ্বংস করার আগে স্থানীয় সংবাদকর্মীদের  মৎস্য কর্মকর্তা মো. আল আমিন জানান, দেশীয় মাছের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে চায়না রিং জালসহ যেকোনো ক্ষতিকর জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও সতর্ক করে বলেন, চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে ক্ষতিকর উপায়ে মৎস্য শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। যারা বেআইনিভাবে এসব জাল ব্যবহার করে দেশীয় মাছ ও জলজ প্রাণীর ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ আইন অমান্যকারীদের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকার নলজূর নদীর তীরে খাদ্যগুদামের সামনে জব্দকৃত চায়না রিং জালগুলোতে কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।

জাল পুড়িয়ে ধ্বংস করার সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট