1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা ও আপোষে বিরোধ মীমাংসা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় সুনামগঞ্জ  জেলা লিগ্যাল এইড কার্যালয়ের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. জুনাইদ সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে সরকার লিগ্যাল এইড সেবা চালু করেছে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে কিংবা অর্থের অভাবে প্রান্তিক মানুষ আইনি সেবা পাওয়া থেকে বঞ্চিত হন। আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচ এড়াতে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আপোষ-মীমাংসাই সবচেয়ে কার্যকর পথ। লিগ্যাল এইড অফিস বিনামূল্যে এই আইনি পরামর্শ, মামলা পরিচালনা ও আপোষে বিরোধ নিষ্পত্তির সুবিধা দিয়ে থাকে। বিচারপ্রার্থী মানুষ যাতে খুব সহজেই এই সেবা পেতে পারে, সে লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। প্রতিটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং কোনো অসচ্ছল মানুষ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান  জানান তিনি।

সভায় বক্তব্য দেন-  জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাংবাদিক হুমায়ুন ফরিদী, রিয়াজ রহমান, মুকিম উদ্দিন, শাহ ফুজায়েল, আল আমিন

উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন, ডেন্টাল সার্জন ডাঃ ফারহাদ লামিয়া, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ঋষিকেশ বিশ্বাস, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক মিয়া, সামাজিক সংগঠক সাইফুর রহমান সহ স্থানীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট