1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

জগন্নাথপুরে হত্যা মামলার এজাহারনামীয় ৮ আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চাঞ্চল্যকর সেলিম মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আট আসামিকে পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন তেঁতুলিয়া ডাঙাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুলাই) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-   জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাজল মিয়া (৪০), মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ দুলাল মিয়া (৩৯), মৃত আব্দুস ছত্তারের ছেলে হিরন মিয়া (৪৫), একই পিতার ছেলে রাজিক মিয়া (৪১), মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ফুল মিয়া (৩০), মৃত আব্দুস ছত্তারের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩০), একই পিতার ছেলে আশিক মিয়া (২৮) এবং মোঃ হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (১৯)।

উল্লেখযোগ্য যে, গত ১০ জুলাই উত্তর গড়গড়িকান্দি গ্রামে জিয়াউল হক ও জমির আলীর মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সেলিম মিয়া গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১২ জুলাই রবিবার জগন্নাথপুর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারাসহ হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১১, জি আর নং-১১৭)।

অভিযানের বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে দেশের দূরবর্তী সীমান্তবর্তী এলাকায় গিয়ে আত্মগোপন করে। পরে তথ্যপ্রযুক্তির নিখুঁত ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে পঞ্চগড়ে সফল অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট