1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, সিলেটের ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির সহকারী অধ্যাপক ডাঃ মধুসূদন ধর, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন পরিচালক মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াত সভাপতি আহম ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সদস্য আল আমিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাজাওয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক  শামীম আহমেদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি প্রভাষক শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া, জহির স্পোকেন এর  পরিচালক জহিরুল ইসলাম  প্রমুখ।

অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একশ্রেণির কথিত সাংবাদিক বা মোবাইল অপসাংবাদিক তৈরি হয়েছে, যারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা না মেনে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন  করছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহবান  জানান বক্তারা।

এর আগে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শাহ এস এম ফরিদ এবং সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট