1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

লন্ডনে শামীম কোরেশীর সাথে সৈয়দপুরবাসীর মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

লন্ডন সফররত ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ শামীম কোরেশীর সম্মানে লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর উদ্যোগে গত ২৮ জুলাই সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার, জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ শামীম আহমদ কোরেশির যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে লন্ডনে বসবাসরত সৈয়দপুর গ্রামবাসী এই আয়োজন করেন। 

মুহাম্মদ মুজাক্কির হোসেন (আবদুল হক) এর  সভাপতিত্বে, বিশিষ্ট কমিউনিটি সংগঠক  মল্লিক শাকুর ওয়াদুদে’র পরিচালনায় মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী।

শামীম আহমেদ কোরেশীর লন্ডন আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের  সৈয়দপুরের সাবেক কৃতি শিক্ষার্ধীদের এই মিলনমেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন লন্ডনে বসবাসরত ষৈয়দপুর গ্রামের সাবেক শিক্ষার্থীরা। মিলনমেলায় বক্তব্য রাখেন  জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কাউন্সিলার কামাল কোরেশী, সাবেক ছাত্রনেতা  সৈয়দ সাজিদুর রহমান ফারুক,   সৈয়দ মুহাদ্দিস আহমেদ,  সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাককির হোসেন (আব্দুল হক), কবি মাশুক ইবনে আনিস, কমিউটি নেতা মুহাম্মদ তারিফ আহমদ, ছাড়াকার দিলু নাসের, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক জিএস  সৈয়দা রেখা ফারুক,  সৈয়দ ফারুক হোসেন চৌধুরী, শাহ আলম কোরেশী, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন, নাজমুন নাহার ওয়াদুদ নাজু, সৈয়দা শোভা কাশেম। 

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকার  শিক্ষাবিদ শামীম আহমেদ কোরেশী বলেন, আজকের এই আয়োজন আমার জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। আমি সংক্ষিপ্ত সফরে এসে এই ব্যস্ততম নগরীর আমার আত্মীয়—স্বজন ও সিনিয়র জুনিয়রসহ গ্রামবাসী সকলের আন্তরিকতায় আমি অভিভূত। তিনি বলেন, আপনারা আজ যুক্তরাজ্যে বসবাস করলেও আপনারাই আমাদের গ্রাম তথা আমাদের এলাকার নতুন প্রজন্মের আইডল। কারণ আপনাদের মাধ্যমেই আমাদের সমাজ শিক্ষাদীক্ষায় সর্বক্ষেত্রে আজ উন্নতি সাধন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট