1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেক :

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সন্তান ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল আলম।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কর্মজীবনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবীণ কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ শহীদুল আলম সর্বশেষ সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ এবং দর্শনের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পদোন্নতি ও পদায়ন পেয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বেও তিনি তাঁর বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রচলিত বিধি অনুযায়ী তাঁকে ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করতে হবে। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না। তাঁর চাকরি সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল আলমের নিজ বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে। তাঁর পিতার নাম মোহাম্মদ ইউনুস আলী এবং মায়ের নাম সৈয়দা জয়গুন নেছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট