1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

হাট-বাজার, হাসপাতাল, অফিস-আদালত, বাড়িঘর রাখলে পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার’— এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর ভবনের সামন থেকে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের পরামর্শে এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী। এতে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ ফুজায়েল আহমদ।

অভিযানের অংশ হিসেবে পৌর পয়েন্টের পাশে আছাবুন্নেছা জামে মসজিদ এলাকাসহ বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে কীটনাশক স্প্রে প্রয়োগ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী,ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা হাফিজ মহিবুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ ফুজায়েল আহমদ এবং বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন।

বক্তারা বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মো. সোহরাব হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট