1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ

জগন্নাথপুরে মোটরসাইকেল সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৪) শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মোঃ আমির হোসেন একমাত্র পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত আবির স্বজনদের সাথে জগন্নাথপুরে পৌরশহরে একটি ভাড়া বাসায় থাকতো। তার পিতা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট