1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী Experience Smooth English AI Chat Communication at Horny-AI.com Horny AI Chat: How to Keep Your Conversations Dynamic and Engaging হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন আদালতে আত্মসমর্পণের পর জগন্নাথপুরের ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে জগন্নাথপুরে পুলিশের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

রাজশাহীতে ২০০৬ সালে আওয়ামী লীগের তান্ডবলীলার বিচার দাবি

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহমদ, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি আওয়ামী লীগ কর্তৃক লগি- বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবীতে এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ অক্টোবর)  বিকাল ৪ টায় নগরীর কোর্ট স্টেশন চত্ত্বরে বাংলাদেশ জামাত ইসলামী কাশিয়াডাঙ্গা থানা কর্তৃক শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ সেনা উদ্দিন।
প্রধান অতিথি  ছিলেন- বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি  মাহবুবুল আহসান বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন- হাফেজ খাইরুল ইসলাম সাবেক সভাপতি ছাত্রশিবির রাজশাহী মহানগর, হাফেজ শাহাদাত হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা মোখলেসুর রহমান, এমদাদুল হক, কাশিয়াডাঙ্গা থানা জামাতে ইসলামীর নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলে যে ২০০৬ সালের ২৮ অক্টোবর যেভাবে আমাদের ছাত্র ভাইদের কে আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হত্যা করেছে এর বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এবং বাংলাদেশ থেকে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে এ বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলে আওয়ামী লীগের সাথে যদি তারা আবার সু-কৌশলে চলাফেরা করে তাহলে তাদেরকে আমরা ও সাধারণ জনগণ ছেড়ে দিবানা। তাদের পাশে আমরা আর কখনো থাকবো না। আমরা বলতে চাই প্রশাসন তার নিজ গতিতে কাজ করবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবেন।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ সালাউদ্দিন বাদল সেক্রেটারী বাংলাদেশ জামাত ইসলামী কাশিয়াডাঙ্গা থানা রাজশাহী মহানগর ও দোয়া পরিচালনা করেন মোঃ ফরিদ উদ্দিন দায়িত্বশীল কাশিয়াডাঙ্গা থানা বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট