1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Mobilde bonus ve kampanyaları takip etmek Mariobet ile hızlı পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!” জগন্নাথপুরে ‘স্টুডেন্টস কেয়ার’-এর এক যুগ পূর্তি পালিত জগন্নাথপুরে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ১ম বর্ষপূর্তিতে মাসজুড়ে ছাড় জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  বেলা ৩টায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশে পুনরায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এই দেশের মাটিতে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই হবে না। দেশের শান্তিপ্রিয় জনগণ খুনি হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে। তাই উন্নয়ন ও উৎপাদন বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্ত রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই অঞ্চলে সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, আব্দুস সোবহান, সুহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য লুৎফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন এবং পৌর বিএনপির সদস্য আসকির আলী।

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ এবং সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন।- প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Hit'n'Spin Casino

Try this — create your own ai girlfriend for AI chat

casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino