1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে জলাশয়ে পুনরায় পোনামাছ অবমুক্ত Gates of Olympus Nereden Oynanır? Hemen ogren! জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন জগন্নাথপুরের হবিবনগরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রা. বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!” জগন্নাথপুরে ‘স্টুডেন্টস কেয়ার’-এর এক যুগ পূর্তি পালিত জগন্নাথপুরে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ১ম বর্ষপূর্তিতে মাসজুড়ে ছাড় জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা

জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

‘মানবতার সেবায় আমরা সবসময়, রক্ত দিন জীবন বাঁচান’- এই মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও রক্তদান সংগঠন ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’র আয়োজনে সৈয়দপুর বাজারের চৌধুরী বাড়ি গেইটের সামনে এ সেবামূলক কর্মসূচি সম্পন্ন হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে এলাকার দুই শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা পরিষেবা প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে রক্তদানে উৎসাহিত করে বলা হয়, রক্তদান মানবিক দায়িত্ব এবং নিজের রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি, কারণ আপনার রক্তই হতে পারে মুমূর্ষু কোনো মানুষের জীবনের শেষ সম্বল।

সংগঠনের ইতিহাস ও মানবিক কার্যক্রম সম্পর্কে সভাপতি আরমান মালিক জানান, ২০২২ সালে সৈয়দপুরের ৩ জন উদ্যমী তরুণের হাত ধরে এলাকায় রক্তদান কর্মসূচির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২২ সদস্যের ‘সেইভ সৈয়দপুর রক্তদান সোসাইটি’ গঠিত হয় এবং ২০২৪ সালে পরিসর বাড়িয়ে এর নাম রাখা হয় ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’। সংগঠনটি নিয়মিত রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীদের চিকিৎসার তহবিল গঠন ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ শাহবির আহমেদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার, সৈয়দ তুহিন আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাহিদ আহমদ, সাবেক সভাপতি সৈয়দ নাহিদ গাজী, বর্তমান সভাপতি আরমান মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজাদ আল হাবিব, অর্থ সম্পাদক সৈয়দ রিজান আহমদ, প্রচার সম্পাদক মো. সিহাব আহমদ, যুব ও সমাজ বিষয়ক সম্পাদক মো. তাফসির আহমদ এবং সদস্য সৈয়দ শামিম, শেখ পাবেল, মো. ইসমাইল, রাফি বিল্লাহ, সৈয়দ মাহিন, সৈয়দ হেলাল আহমদ, সৈয়দ সাকিব, সুজাদ আহমদ ও সৈয়দ দিদার চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট