1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জগন্নাথপুর- শান্তিগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর পৌরবাসীকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ কাদিরের ঈদের শুভেচ্ছা এম এ মালেক খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির আহমদের ঈদ শুভেচ্ছা জগন্নাথপুরে নিজ ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক আকমল খানের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুরে শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

রেজুওয়ান কোরেশীঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সামাজিকভাবে পরিবারের সুনাম হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে লিখিত আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে কেশবপুর এলাকার ৫০২ জনের স্বাক্ষরিত লিখিত আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন দীর্ঘ চল্লিশ বছর যাবত কেশবপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তিনি গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডেও তাঁর ভূমিকা রয়েছে। সাম্প্রতিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে হিন্দু শিক্ষিকার উপস্থিত থাকাকে কেন্দ্র করে এক পক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করে। যা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ লিখিত আবেদন করেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে লিখিত আবেদন পেয়েছি।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৩৯ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট