1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ প্রতিবেদনঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৪৪০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, মগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়। কর্মসূচীর আওতায় প্রতি একজন কৃষককে ০২ বিঘা জমির জন্য গম বীজ ২০ কেজি, ভুট্টা ০১কেজি, সরিষা ০১কেজি, ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়। এরমধ্যে ৩শত কৃষককে সরিষা বীজ ও ১৪০ জন কৃষককে গম, ভুট্টা, সূর্যমুখী বীজ বিতরণ করা হয় এবং বীজের সাথে প্রতি কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া কৃষকের ফসল বিনষ্টকারী ইদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয় এবং কৃষকদের মাঝে ইঁদুর মারার ফাঁদ বিতরণ করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কাওছার আহমেদ কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন।

উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপ-সহকারী কৃষি নাজিম উদ্দীন, আমীর আফজাল, রেজাউল করিম, সুজন সরকার, ফজলুল হক, সুমন চন্দ্র দাশ ও উপকার ভোগী শতাধিক কৃষক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট