1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

গণহত্যাকারীদের ধরতে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে সরকার

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে গণহত্যাকারীদের ধরতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘যে খুনি গোষ্ঠী জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালিয়েছেন, যারা পালিয়ে আছেন তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটা খুবই দ্রুত হবে। তারা যেখানেই থাকুন না কেন, তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ ও আন্তরিকতা নিয়ে কাজ করবো।’

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে এটি যায়। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীনতামূলক মামলা, যা কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নাই।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আরও বলেন, ‘ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমত ও বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত এবং নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া অভিযোগ ধর্তব্যের মধ্যে নিচ্ছেন বলে জানান আইন উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট