1. willpound3800@anonmails.de : broderickhorowit :
  2. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  3. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  4. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  5. sucuriapp@jagannathpurview.online : sucuriapp :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ‘হোটেল সানলাইট’-এর শুভ উদ্বোধন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা জগন্নাথপুরে প্রবাসীর ওয়ারিশান সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালিত প্রথম বর্ষপূর্তিতে জগন্নাথপুরের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অক্টোবর মাসজুড়ে টেস্টে ২৫% ছাড়

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার ২০২৪ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

আজ ১৪ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় স্থানীয় ইকড়ছই সিনিয়র মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।

কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান ও পরিচালনা করেন
সাবেক উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও সাবেক পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন আল ইসলাহর সাবেক উপজেলা সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, ইকড়ছই আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি। এতে জগন্নাথপুর উপজেলার আল ইসলাহ সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা নিজাম উদ্দিন জালালি,

সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফিজ নুরুল হক, সাবেক উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আকবর আলী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাফিজ সমছু মিয়া সুজল, সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাজী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা নুরুল ইসলাম খান সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ এনাম উদ্দিন, প্রচার সম্পাদক কারী মো: শওকত আলী, সহ প্রচার সম্পাদক হাফিজ আজিরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আব্দুল তাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পাঠাগার সম্পাদক মাস্টার রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ খান, অফিস সম্পাদক মো: শফিকুল ইসলাম,

এছাড়াও সদস্য হিসেবে মাওলানা রুহুল আমিন কবির, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আবুল কাশেম, মো: শানুর আলী, মাওলানা ছালেহ আহমেদ ও হাফিজ ছমির হোসেন এর নাম ঘোষণা করা হয়।

আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ মিজানুর রশিদ, সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন ও ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ বদরউদ্দিন আল আমিন, সহ সাধারণ সম্পাদক এটিএম শাকের, সাংগঠনিক সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ নুরুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনহার, অর্থ সম্পাদক হাফিজ সিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লায়েক আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: রেদুয়ানুর রহমান, পাঠাগার সম্পাদক মো: কামিল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসনাত বেলাল, অফিস সম্পাদক শফি আহমেদ,
এছাড়াও রুমেন আহমেদ, আমির হুসেন, শুভন আহমেদ, আলীনুর খানকে সদস্য নির্বাচিত করে জগন্নাথপুর পৌর শাখা কমিটির ঘোষণা করা হয়।

এছাড়াও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা আকবর আলী, মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ সমছু মিয়া সুজল, তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম সভাপতি মো: ইউনুস আলী, জগন্নাথপুর পৌর তালামীয সভাপতি মাহিম আহমেদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম জহির, মো: ইসলাম উদ্দিন, মাওলানা হারুন রশীদ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ শওকত আলী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।

পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ ও পৌর আল ইসলাহর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।-প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট