1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত সিমেন্টবাহী ট্রাকের ভারে জগন্নাথপুর- ঢাকা-আঞ্চলিক মহাসড়কের কাঁটাগাঙের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে সেতুতে ট্রাক আটকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে বিকেলে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত সিমেন্ট বোঝাই ঢাকা মেট্টো ২৪-৫৪৫৫ নাম্বারের একটি ট্রাকের ভারে সেতুর দক্ষিণ দিকের একটি অংশ দেবে ট্রাকটি আটকে আছে। এতে সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দু’পাড়ের লোকজন যাতাযাত করতে বিড়ম্বনায় পড়ছেন। অনেকে খেয়া নৌকা দিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে একটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক কাঁটাগাঙের ওপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। এসময় সেতুর দক্ষিণ মাথার একটি পাটাতন ক্ষতিগ্রস্থ হয়ে নদীতে পড়ে গেলে ট্রাকটি আটকে যায়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, এই সেতুতে ওঠার আগে ১০ টনের অধিক বহন নিষিদ্ধের সাইনবোর্ড রয়েছে, কিন্তু ৩০ টনের অধিক ওজনের ট্রাক ওঠায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে সেতুর পাটাতন অংশের তিনটি প্লেট পানিতে তলিয়ে যায়। এছাড়া আরেকটি প্লেট কোনভাবে আটকে আছে। তবে রাতের মধ্যে ট্রাক সরানো গেলে সংস্কার কাজ শুরু হবে।

ছাতক কার্যালয়ে দায়িত্বরত সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, সেতুর পাশে সড়ক ও জনপথ বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড রয়েছে। আমাদের নির্দেশনায় ১০ টন মালের বাধ্যবাধকতা থাকার পরও ধারণা করছি ৩০ টন মাল রয়েছে ওই ট্রাকে।

প্রসঙ্গত, এ পর্যন্ত একাধিকবার কাঁটাগাঙের ওপর জরাজীর্ণ বেইলি সেতু ক্ষতিগ্রস্থ হয়। ২০২৩ সালের ২২ আগস্ট কাঁটাগাঙের ওপর নির্মিত সেতুটি ভেঙে জগন্নাথপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ ঘটনার ট্রাক চালক ও তার সহকারী নিহত হন। ঘটনার পর সেতুটি সংস্কার হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে আরসিসি সেতু নির্মাণের অনুমোদন পেলে এখনও প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট