1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ১৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সাদেক আলী (২২)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কলাগাঁও নামক স্থানে হতে তাকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৫০ ইয়াবা জব্দ করে ।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত যুবককে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট