1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে কমিউনিটি ক্লিনিক এর মাসিক সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

“কমিউনিটি ক্লিনিকে আসুন, সেবা নিয়ে সুস্থ থাকুন” – এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ শে নভেম্বর) ক্লিনিক এর একটি কক্ষে কলকলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড মেম্বার সিজি গ্রুপের সভাপতি মসিক আহমদ এর সভাপতিত্বে ও সিএইচসিপি মোঃ আবু তাহের মোমেন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হক, মোঃ আয়না মিয়া(দানা মিয়া), সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব মাসুম বিল্লাহ ও এফবিআই রূপক রাজ বৈদ্য।

উপস্থিত ছিলেন- পি সি এস বি এ সীমা রানী দাস, আনসার ও ভিডিপি কলকলিয়া ইউনিয়ন দলনেতা ইউনুছ আলী, লিটন রঞ্জন চন্দ, শাহজামাল হোসেন ও জিহানুল ইসলাম প্রমুখ।

সভায় বলা হয়, পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সরকারি নির্দেশনা মোতাবেক এই ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি ডেলিভারি কার্যক্রম চলমান। এছাড়া এলাকার গর্ভবতী মহিলাদের এই ক্লিনিকে ডেলিভারি করানোর জন্য প্রচারণা চালাতে সকল সদস্যকে আহ্বান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট