1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্রাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকান অপসারণ

শিশুদের মায়ের দুধ খাওয়াতে উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথপুরে এফআইভিডিবির কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

শিশুদের শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর জন্য উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথপুরে উপজেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশার সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা- মো: তুহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।

বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক ডা: যতন ভেীমিক, প্রকল্প সমন্বয়কারী নীহার সিনহা, নিউট্রিশন অফিসার আসাদ উল্লা আনসারী, বিধান জনকস্তা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুনেদ আহমেদ, পাপিয়া বেগম প্রমুখ।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেডিকেল অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, এফপিআই,এফডব্লিউভি,এফডব্লিউএ’র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো গেলে শিশুর বুদ্ধি ও বৃদ্বির বিকাশে সহায়তা করবে। তাই কমিউনিটি পর্যায়ে এর গুরুত্ব নিয়ে বেশী করে প্রচার করতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা ও প্রচারনায় অংশ নিতে আহবান করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে এলাকার অপুষ্ট শিশু চিহ্নিত করে হাসপাতালে রেফার করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট