1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের অংশীজন (পিআরএ) সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে “নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প (সংশোধিত ১০ উপজেলা) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অংশীজন (পিআরএ) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাহমুদ আলী।

জগন্নাথপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্পের সিনিয়র প্ল্যানার এবং প্রকল্প পরিচালক কাজী মোঃ ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- উপ প্রকল্প পরিচালক আজমিরী আশরাফি, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, আব্দুল ওয়াহিদ, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছমির উদ্দিন।

এসময় সহকারী প্ল্যানার ও প্রকল্প ব্যবস্থাপক- ১ মোঃ আহসান হাবীব, পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, রশীদ আলী, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লাল, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া, উপজেলা উত্তর শাখা ছাত্র শিবির সভাপতি জাকির হোসাইন সহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জলাবদ্ধতা, মশার উৎপাত, পৌরসভার ডাম্পিং স্টেশন, যানজট,খাল- নদীনালা খনন, পানি সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। এছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়-  দেশের ৯টি উপজেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরমধ্যে অন্যতম জগন্নাথপুর উপজেলা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের  এই প্রকল্পের মাধ্যমে পরিকল্পিত জগন্নাথপুর উপহার দেওয়ার কথা ব্যক্ত করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট