1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বিএনপি নেতার বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনা মিয়ার যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী নারায়নপুর গ্রামের সন্তান প্রবীন বিএনপি নেতা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনা মিয়ার যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল তিনটায় লহরী নারায়নপুর গ্রামের আনছার মিয়ার বাড়ীতে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

মিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আনছার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএ কয়েছ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনা মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস‍্য গুলজার আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এম এ মান্নান রিপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মাষ্টার মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা রুহেল আহমদ রাজা, উপজেলা যুবদল নেতা আফরোজ আলী।

উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান, উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম ও উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির অন‍্যতম নেতা ইউপি সদস্য খলিল উদ্দিন,জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা চুনু মিয়া, রং মিয়া, আব্দুল হক, ছুরত আলী, আব্দুল কালাম, আমির আলী, এশাদ আলী, রফিকুল ইসলাম মুক্তি, আব্দুল কাদির, ইরন মিয়া, খছরু মিয়া, রমজান আলী, আব্দুল্লাহ কয়ছর, সাজুর আলী,আব্দাল মিয়া, ইয়াছিন আলী, রুকন মিয়া, মাসুক মিয়া, ছাত্রদল নেতা সালমান অপু, জুবায়ের, শিবলু, আফিয়ান, সুমন, পারভেজ, নাহিদ, নিমাজুল, রাকিব, শাহিন, ফখরুল, সাদিক, ইমন, জয়নালসহ দলীয় নেতৃবৃন্দরা।

পরে বিদায়ী অতিথি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনা মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট