1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপনের অংশ হিসাবে এ টুর্নামেন্ট।

প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে জগন্নাথপুর পৌরসভা একাদশ ১-০ গোলে পাইল গাঁও ইউনিয়ন একাদশকে পরাজিত করে নক আউট পর্বে জায়গা করে নেয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে বিকেল ৩ টায় জুলাই স্মৃতি ফুটবল টুুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক  উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা,  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন,  পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ,  সাবেক ফুটবলার আমিনূর রশীদ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল,পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল আমীন প্রমুখ।

প্রথম দিনের খেলায় ধারাভাষ্যকার ছিলেন- বিশিষ্ট ক্রীড়ানুরাগী  আবু হোরায়রা ছাদ ও পাইলগাঁও ইউপি মেম্বার আলীম উদ্দিন। টুর্নামেন্টে  মোট ৯টি টিম অংশ গ্রহন করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট