1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরের প্রবীণ আলেম শায়েক শফিকুর রহমানের ইন্তেকাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  প্রবীণ আলেম শায়েক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শায়ক শফিকুর রহমান।
তিনি কর্মজীবনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শিক্ষকতা করেন।  আমৃত্যু জগন্নাথপুর উপজেলার গর্ন্ধবপুর ইসলামিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন।
সোমবার (১৩ জানুয়ারি) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার নিজ এলাকার তাঁর নামাজে জানাযা্ অনুষ্ঠিত হয়।জানায়ায় সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯২২ সালে জগন্নাথপুর উপজেলার গোলাম আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দেশ স্বাধীনের পর ২ বছর শায়খ শফিকুর রহমান পাকিস্তানের করাচিতে ছিলেন। সেখানে একটি ইবতেয়াদি মাদ্রাসায় শিক্ষকতা করেন। করাচিতে কর্মজীবন শেষ করে মাতৃভূমিতে ফিরে এসে নিজ গ্রাম জগন্নাথপুর উপজেলার গর্ন্ধবপুর জামে মসজিদ সংলগ্ন স্থানে একটি ইবতেয়াদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে জায়গা সংকীর্ণ হওয়া্র কারণে স্থানান্তরিক করে ২০১২ সালে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ সময় পযন্ত তিনি ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন।
শায়ক শফিকুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় গর্ন্ধবপুর দাস বাড়ি স্কুল থেকে। সেখানে ৩য় শ্রেণি পযন্ত লেখাপড়া করেন। এরপর জগন্নাথপুর উপজেলার মীরপুর হলিয়ারপাড়া মাদ্রাসা ও পরবর্তীকালে ভারতের বিহারের কাটিয়া মাদ্রাসা থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি ভারতের আসাম প্রদেশের রংগিয়া আরাবিয়া কলেজে আরবী ও হিন্দি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। প্রায় ৩ বছর সেখানে শিক্ষকতা করে দেশে এসে জগন্নাথপুরের খালিশাপাড়া লাল চান মাধ্যমিক স্কুলের আরবী শিক্ষক হিসেবে ১ বছর শিক্ষকতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino