1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :

জগন্নাথপুরে কৃষি কার্যালয়ের বীজ ও চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয় কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বীজ ও ফলদ গাছের চারা বিতরণ করেছে। কৃষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শ’ শিক্ষার্থীকে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ ও গ্রীষ্মকালীন সবজি বীজের সাথে আম, জাম, বেল, নিম ও কাঁঠালের চারটি করে চারা। ৩০ টা শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ টি করে নারিকেল চারা।  ১ শ’ ৩০ টি প্রতিষ্ঠানে ১টি করে তালগাছ বিতরণ করা হয়।

সোমবার (৭ জুলাই)  বিকেল ৪ টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট