1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার অভিষেক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের অর্থায়নে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ‘ট্রফি উন্মোচন’ ও জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের খেলোয়ারদের  আপার বিতরণ এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ  মিলনায়তনে উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেনের ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক কৃতি বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রবীণ রাজনীতিবিদ আবু হোরায়রা ছাদ, সাবেক কৃতি ফুটবলার ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৌমিত্র রায় তাপস,  সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাদ উদ্দিন টিপু, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়াবিদ আকবর আলী, বিসিবির কাউন্সিলর রেজুওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আল আমিন, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সদস্য রাকিবুল ইসলাম দিলু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার বিপলু আহমেদ, তাজ উদ্দিন, কৃতি ফুটবলার মাহমুদ আলী, সামিউল আহমেদ, আব্দুল কাদির, দিলু মিয়া, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি   তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন-  ক্রীড়া সংগঠক তকবুর আহমেদ,  ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে খোকন আহমেদ, হুমায়ুন আহমেদ, এম এম সুলতান, শামীম আহমেদ, নাঈম আহমেদ, রাব্বি, মোজাক্কির মিয়া, আলী আহমদ, সোহাগ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই ট্রফি উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।

পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুরের ফুটবলার শাওন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট