1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
Resources: nejlepší online casino Kazancın anahtarı Mariobet’te seni bekliyor জগন্নাথপুরে বন্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান: জরিমানা ও পিকআপ জব্দ রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক আবু খালেদ জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন

জগন্নাথপুরে খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিপূর্বে ওই মাঠে খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও ধরপাকড় হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।  রাজনৈতিক পটপরিবর্তনের পর ও  মামলা  চলমান থাকাসত্ত্বে একই মাঠে আওয়ামী লীগের লোকজন খেলার আয়োজন করায় স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। সংঘর্ষে আশংকা করছেন স্থানীয়রা।
সম্প্রতি উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা আরশ আলী  আগামী ৮ ফেব্রুয়ারি ওই মাঠে খেলা বন্ধের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে আবেদন করেছেন।
পৃথক আবেদনে ওই ব্যক্তি উল্লেখ করেন, পাটলী ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতছির আলী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ইমান আলী, পাটলী ইউপি আওয়ামী লীগ নেতা জাহির আলী মেম্বার গং ২০১৫ সালে লোহার গাঁও নতুনবাজার সংলগ্ন মাঠে ফুটবল খেলার আয়োজন করেন। সেসময় খেলাকে কেন্দ্র করে চাঁদা আদায়সহ ব্যাপক অনিয়ম করলে দাঙ্গা-হাঙ্গামা ও ধরপাকড় হয়। পরে জগন্নাথপুর থানায় একটি মামলা হয়, যার নাম্বার জিআর ৭৭/২০১৫ ইং। ওই মামলার আসামী আবেদনকারী নিজে। ওইসব লোকের স্পন্সরে পুনরায় একই মাঠে  ফুটবল খেলার আয়োজন করায় তিনি উল্লেখ করেন-   সাধারণ জনগন ও আওয়ামী লীগের দোসররা দুইভাগে বিভক্ত,  তাই যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ ব্যাপারে আবেদনকারী আরশ আলী বলেন,  ৮ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপনের অংশ হিসাবে এই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে করতে চেয়েছি আমরা কিন্ত;  পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি থাকায় স্থানীয় আওয়ামী লীগ দোসররা নিজেদের শক্তির জানান দিতে গিয়ে কৌশলে বিবাদমান এই মাঠে খেলার আয়োজন করে। তাই তাদের স্পন্সরে  কোনোভাবেই খেলতে দেওয়া হবেননা, জনসাধারণ কঠোরভাবে প্রতিহত করবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন,  আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোন কাজ যাতে কেউ করতে না পারে সেজন্য পুলিশ সব সময় তৎপর রয়েছে। তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট