1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

মোহাম্মদপুর সেরা প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১১২ নং মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩- ২০২৩ সালের শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ- ২০২৫ এর আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী লিলু রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সালেহ আহমেদ, কয়ছর মিয়া, শিক্ষিকা মিতা রানী দেব,লালা মিয়া, মাসুক মিয়া।

সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি আব্দুল হক আজাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম আকিক।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খায়রুল ইসলাম সুৃমন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট