1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে তালা ভেঙে ৩ দোকানে দুঃসাহসিক চুরি, ৫০ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আবু তাহের কমপ্লেক্সের ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ৫০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে যায়।

মঙ্গলবার  (১৮ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে এই চুরি সংঘটিত হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও ২ নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা , ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ , ২৮ টি আইফোন, ৫০ টি নর্মাল ফোন নিয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করছি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট