1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙে জনভোগান্তি !

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেঙে যাওয়া ডাকবাংলো সেতুর কারণে  গভীর রাতে একটি পিকআপের চাকা ভেঙে জনভোগান্তি সৃষ্টি হয়।

দুইঘন্টাব্যাপী পিকআপটি সেতুতে আটকে থাকার কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পরিবহণ চালক ও যাতায়াতকারী যাত্রীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  শনিবার রাত ১২ টা ২০   মিনিটের দিকে সিলেট থেকে জগন্নাথপুর বাজারের স্নেহা হার্ডওয়্যার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভারি মালামাল  নিয়ে ঢাকা মেট্রো- ন- ২০-৪৫-৩৯  নাম্বারের একটি পিকআপ  পৌরশহরের ডাকবাংলো সেতুতে উঠে। এসময় ঝুঁকিপূর্ণ সেতুটির উপর থেকে নিচের দিকে নামার সময়  পিকআপটি হেলে গিয়ে  একটি চাকা ভেঙে যায়। এ ঘটনায় জগন্নাথপুর পৌরশহরের উদ্দেশ্যে  যাওয়া বেশ কয়েকটি গাড়ি  আটকে থাকে। পাশাপাশি সেতু দিলে চলাচলকারী জনসাধারণ ও ভোগান্তিতে পড়েন। পরে রাত ২ টার পর পিকআপটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জগন্নাথপুর বাসুদেব বাড়ির এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বৈদ্য জানান, জগন্নাথপুরের ডাকবাংলো সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এ  ভাঙা সেতুতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ভবিষ্যতে বড় দুর্ঘটনার সম্ভাবনা ।

বাড়ী জগন্নাথপুরের বাসিন্দা আলী হোসেন খান জানান, ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর অপরিকল্পিত নলজুর নদী খননের সময় সেতুর গোড়া থেকে মাটি তুলে নেয়। এরপর সেতুর  দুটি অংশ দেবে যায়। এলজিইডি সেতুর ভাঙা অংশে স্টিল দিয়ে সংস্কার করলেও ক্ষতিগ্রস্থ অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এছাড়া এই সেতু দিয়ে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা ১০ টনের অধিক মালামাল বহন করছেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে  জগন্নাথপুর এলাকাবাসি ও বাজার ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা তুলে  নলজুর নদীর ওপর ডাকবাংলো সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেতুর কাজ শেষ হয়। ২০২১ সালে নলজুর নদী খনন কালে সেতুর পিলারের কাছ থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটার সময় সেতুর দুটি অংশ দেবে যায়। এক বছর যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জগন্নাথপুর পৌরসভা সেতুর দেবে যাওয়া অংশে স্টিলের পাটাতন বসিয়ে সেতুটি চালু করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহবার হোসেন বললেন,  ইতোমধ্যে ডাকবাংলো সেতুর টেন্ডার হয়েছে। আগামি ডিসেম্বরে সেতুর কাজ শুরু  হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট