1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে জগন্নাথপুরের মানবিক ফাউন্ডেশন: ত্রাণ, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন Slots Vader Casino Bonus – Online-Casino Spielen mit Top-Angeboten Betrepublic Casino No Deposit | Play Casino Online in Canada জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা

ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ফিলিস্তিনের গাজায় ও রাফায় বর্বরোচিত হামলা ও  গণহত্যার প্রতিবাদে  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথপুর উপজেলা, পৌর ও জগন্নাথপুর ডিগ্রি কলেক ছাত্রদল। এ সময় তারা  ফিলিস্তিন রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা, বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো, ইসরাইলী পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে শামসুল ইসলাম জাবির এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-  জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দীন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমেদ। বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌর বিএনপি দিলু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম.এম. সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ তামিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহবির আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, কলকলি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরুজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, চিলাউরা হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ মারজান, পৌর ছাত্রদলের ৭নং ওয়ার্ডের সভাপতি দুলাল, ৩নংওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক  ইব্রাহিম, জগন্নাথপুর সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি জাকারিয়া, উপজেলা ছাত্রদল নেতা সাহাঙ্গির আলম, মুরশেদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন নাইম ফালাক, অলিউর, রাহুল, জাহিদ, নাইম, শাখাওয়াত, ইমাদ উদ্দীন মাসুম, শুয়েব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট