1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে টমটম চালকের বিরুদ্ধে প্রবাসীর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসী সুমাইয়া ইসরাত কর্তৃক একতা ইজিবাই মালিক ও শ্রমিক সমিতি আমড়াতৈল পয়েন্ট শ্রীরামসি রাস্তার মুখ শাখার সভাপতি আহমদ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন করেছে সংগঠন।

সংগঠনের সহ সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে  ও আলী হামজা মামুনের পরিচালনায় আজ শনিবার বেলা ২  টায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রাস্তার মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে  পরিবহন শ্রমিকদের পাশাপাশি শ্রীরামসি গ্রামের লোকজনও অংশ নেন।

বক্তারা বলেন,  যুক্তরাজ্য প্রবাসী সুমাইয়ার রোষানলে পড়ে হয়রানি মূলক মিথ্যা  মামলার  জালে পড়েছেন  জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের শান্তপ্রিয় মানুষ, একতা ইজিবাই মালিক ও শ্রমিক সমিতির সভাপতি  টমটম চালক আহমদ আলী। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। বক্তারা আরো বলেন, প্রবাসী  সুমাইয়া ইসরাত একজন  পরধন লোভী নারী।  মাত্র ১১ শতাংশ ভূমি কেড়ে নেওয়ার জন্য একজন টমটম চালক গত ৯ বছরে ১৬টি মিথ্যা ভিত্তিহীন মামলার সম্মুখীন।এসব হয়রানিমূলক অভিযোগ ও মামলা চালাতে গিয়ে  তিনি এখন দিশেহারা । বক্তারা বলেন, প্রবাসী সুমাইয়া ইসরাত মামলার আমমোক্তার  করেন সিলেটের ওসমানীনগর  থানার  খালেদ নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তিকে    ২ লক্ষ টাকার বিনিময়ে  আমমোক্তার বানিয়ে   মিথ্যা মামলা করান। মামলার চালকদার করেন সিলেট গোলাপগঞ্জ   উপজেলার  মেজর পরিচয়  দানকারী মুহিব  খান। প্রতিনিয়ত ওই ব্যক্তি আহমদ আলীকে হুমকি প্রদর্শন করছে । বক্তারা প্রবাসী  সুমাইয়া ইসরাত ও তার সহযোগীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে শ্রমিক সংগঠনের সভাপতির  উপর মিথ্যা মামলা  প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মানববন্ধনে বক্তব্য রাখেন- রুমেন মিয়া, সেলিম আহমদ,শাকিল আহমেদ,মামুন মিযা, তাহমিদ মিয়া, আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট