1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে জমি ও রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পেশাজীবী শাখার কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়ন  পেশাজীবী শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে)   বিকালে জগন্নাথপুর উপজেলার  পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মোঃ ফরহাদ মিয়াকে সভাপতি ও হাফেজ শামীম আহমদকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট পাইলগাঁও ইউনিয়ন পেশাজীবী শাখার কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মাও. জাবেদ আহমদ, মোঃ লেবু খান, সহ-সম্পাদক মোঃ সুয়েব আহমদ, বায়তুলমাল সম্পাদক মাষ্টার আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রূপা মিয়া, সমাজ কল্যান সম্পাদক জাহিদ আহমদ গোলাপ, প্রচার সম্পাদক হাফিজ জুনু মিয়া, শিক্ষা সম্পাদক রুবেল হোসেন মাহদি,  ক্রীড়া সম্পাদক মোঃ সুহেল মিয়া, অফিস ও পাঠাগার সম্পাদক মোঃ শামীম আহমদ।

সম্মানিত সদস্য বৃন্দরা হলেন, মোঃ আলী হোসেন তাহিদ, মোঃ আঃ হাই, মোঃ শফিক মিয়া, মো: তাকবীর হোসেন, মোঃ লায়েক আহমদ, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মামুন আহমদ।

কমিটি ঘোষণার আগে উপজেলা পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পেশাজীবী শাখার তত্ত্বাবধায়ক মোঃ নেছার উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলাম পাইলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি বেলায়েত হোসেন গুলজার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পেশাজীবী শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মুক্তাদির আহমদ টিটু, উপজেলা পেশাজীবী শাখার সহ সভাপতি মশাহিদ উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পেশাজীবী শাখার সভাপতি ও উপজেলা টিম সদস্য আবুল কাশেম, পাইলগাঁও ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি নুর উদ্দিন।

বক্তব্য রাখেন- পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মোঃ খসরু মিয়া, পেশাজীবী সংগঠনের নবগঠিত সভাপতি মোঃ ফরহাদ মিয়া, সহ সভাপতি লেবু খান, সেক্রেটারি হাফেজ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুপা মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট