1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. melanietowns7718@anonmails.de : katrice0145 :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

জগন্নাথপুরে ডেভিল হান্টের অভিযানে জেলা ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 নিজস্ব  প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন সুনামগঞ্জ জেলা  ছাত্রলীগের সহ সভাপতি আখলুছ মিয়া ওরফে মাহিন  (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর  গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আকলুছ মিয়া মাহিন মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদ এর ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামী হিসেবে মাহিনকে  গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট