1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জুলাই শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে কুশিয়ারার বালু লুটে সক্রিয় অবৈধ চক্র জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আটঘর সড়ক ঢালাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের লিখিত আবেদন জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রাখির স্বপ্ন চিকিৎসক হয়ে মানবসেবা জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে বন্যার শঙ্কা, কুশিয়ারার তীরবর্তী এলাকা প্লাবিত জগন্নাথপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরের কোরবানির হাট গুলো জমতে শুরু করলেও ক্রেতা কম

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

আমিনুল হক সিপনঃ

কোরবানির ঈদ ঘনিয়ে আসায় জমে উঠতে শুরু করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশুর  হাটগুলো। তবে এখনো আশানুরুপ ক্রেতার দেখা মিলছে না; কেনাবেচাও কম। শেষ মুহূর্তে  তা বাড়বে বলে আশা বিক্রেতা ও হাট ইজারাদারদের।

উপজেলায় এ বছর কোরবানিযোগ্য গরু-মহিষ-ছাগল ও ভেড়া বেচাকেনার জন্য মোট ২টি স্থায়ী ও  ১ একটি অস্থায়ী হাট নির্ধারণ করা হয়েছে। স্থায়ী হাটের মধ্যে উপজেলার রানীগঞ্জ বাজার ও রসুলগঞ্জ বাজার। অস্থায়ী হাটের মধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্ট।

রোববার  দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে হাট। ছোট-বড় ও মাঝারি সাইজের প্রচুর দেশি গরু  বিক্রির জন্য হাটে আনা হয়েছে। এসব গরুর মধ্যে গৃহস্তের গরু বেশি। কিন্তু কেনাবেচা কম।

হাটে আসা জগন্নাথপুর  উপজেলার চিলাউড়া গ্রামের খামারি রাফিক মিয়া বলেন,  নিজের খামারের ৪ টি গরু নিয়ে সকাল থেকে হাটে এসেছি। কিন্তু বাজারে ক্রেতা কম থাকায় আশানুরূপ দামদর হচ্ছে না।

নুরুল আমিন উপজেলার ইছগাঁও গ্রাম থেকে নিজের পালন করা বড় আকৃতির ফিজিয়ান গরু আনেন। দাম হাঁকেন সাড়ে ৩ লক্ষ টাকা। কিন্তু সারাদিনে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দামদর হয়।

ওই হাটে গরু কিনতে আসা জগন্নাথপুর পৌরসভাধীন পশ্চিম ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, “গরুর দাম বেশ চড়া। বিক্রেতারা কেউ গরুর দাম ছাড়ছেন না। তাই গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট