1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে প্রবাসী বাড়ীর কাজ করাতে বাঁধা : থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণপাড়া)  যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের বসত বাড়িতে কাজ করাতে গিয়ে হুমকির শিকার ও কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে  প্রতিবেশী বিরুদ্ধে ও  ভূমির মাটি কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে।

সম্প্রতি জগন্নাথপুর থানায় এমন অভিযোগ করেন- প্রবাসী মিজানুর রহমানের খালাতো ভাই ও বাড়ির কেয়ার টেকার  জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ আলমগীর রহমান।

বিবাদীরা হলেন,  হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আয়বর আলীর ছেলে আব্দুল মিয়া, মোঃ সামিনুর মিয়া, মোঃ নুজু মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মিজানুর রহমান পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। তার অনুপস্থিতিতে সহায় সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন খালাতো ভাই আলমগীর রহমান। কিন্তু প্রতিবেশী বিবাদীরা মিজানুর রহমানের সাথে পূর্ব বিরোধের জের ধরে তার ভূমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে। এতে প্রতিবাদ করলে তারা বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। গত ৪ জুন বেলা ২ টায় বাদীসহ তার খালাতো ভাই ১ নং সাক্ষী মোঃ মিজানুর রহমান বাড়ীর পেছনে  পাকা দেওয়ালের কাজ দেখাশোনা করতে গেলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করলে তারা রামদা, লাঠি সোটা নিয়ে  মারমুখী আচরন করে। পরে আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন। ঐসময় তাদের  হাতে থাকা রামদা, লাঠি সোটা দেখিয়ে হুমকি প্রদর্শন করে পরবর্তীতে সুযোগমত পাইলে হত্যা  করে লাশ গুম করবে।

অভিযোগকারী আলমগীর হোসেন বলেন,  বর্তমানে বিবাদীরা হাতে মারাত্বক অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। যে কোনো সময় আমাদেরক উপর আমাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে আমার প্রবাসী ভাইয়ের নিরাপত্তার জন্য জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট